Image via Wikipedia
NOTE: On Microsoft Windows versions older than Vista, please install Complex Fonts support to correctly view Bengali Unicode fonts. The helper is available at http://www.omicronlab.com/tools/icomplex-full.html.

টরন্টো সহ উত্তর আমেরিকার একমাত্র বাঙালি মহিলা গীতিকার, সুরকার ও বিশিষ্ট স্বর্ণকণ্ঠী সঙ্গীতশিল্পী শ্রীমতী যুথিকা বড়ুয়া। জন্ম, শিক্ষা-দীক্ষা এবং বেড়ে ওঠা কলকাতার বাটানগর শহরে। ন’বছর বয়সে বিশ্বভারতী সঙ্গীত বিশারদের পন্ডিত কানাইলাল অধিকারীর কাছে সঙ্গীত বিদ্যায় প্রথম হাতে খড়ি এবং উচ্চাঙ্গসঙ্গীতের মাধ্যমেই সঙ্গীত জগতে প্রথম যাত্রা শুরু করেন ১৯৭৩ সালে। তার পাশাপাশি রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি এবং ভজন সঙ্গীতের তালিম নিয়েছেন পন্ডিত রামচন্দ্র ঘোষালের কাছে। তৎকালীন যিনি কোলকাতার বেতার শিল্পী ও একজন বিশিষ্ট সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত ছিলেন।
Juthika Barua - Ei Mon Keno Je Bojhena: 2001, Album "Prem Madhur", Music: Mr. Ramkrishna Pal from Kolkata
যুথিকা বড়ুয়ার সঙ্গীতেই আছে পারিবারিক অধিকার। যার সঙ্গীতানুরাগী মা-মামা-মাসি, দাদু একসময় ভজন কীর্ত্তণ গাইতেন। তাঁদেরই অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে মাত্র দেড় বছরের শিক্ষা গ্রহণে এবং নিরলস চর্চায় সর্বভারতীয় উচ্চাঙ্গসঙ্গীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে।
Juthika's family (Juthika is standing at the rear right).
Juthika Barua sings Lata Mangeshkar's Tumi Pathar
বর্তমানে টরন্টো ছাড়াও উত্তর আমেরিকার অন্টারিও এবং ইউ.এস.এর ফ্লোরিডা, চিকাগো, ডেটট্রয়েড, নিউ ইয়র্ক, বাফালো এবং আরো বিভিন্ন শহরে আধুনিক বাংলা, ছায়াছবি এবং হিন্দি গীত, গজল, ভজন অত্যন্ত নিখুঁতভাবে পরিবেশন করে থাকেন।
Juthika sings the Salil Chowdhury's Chole Je Jaye Din at the Toronto Kalibari.
যুথিকা বড়ুয়ার স্বরচিত ও সুরে গাওয়া সঙ্গীতগুলি শুনলে মনে হয় সুরনির্যাসের মিলনে তিনি নিজেকে চর্যাপদের সাধকদের মতো জীবনের সূক্ষতম চেতনাকেও সঙ্গীতের ডোরে বেঁধেছেন। যেমন,
(১) জীবনের সাজঘরে এলে যে আবার তুমি ফিরে। (২) কেন পারো না তুমি ফিরে আসতে ঘরে। (৩) এ কি সুর শোনালে বলো ওহে বাঁশুরিয়া এবং হিন্দিতে ‘ইয়ে জিন্দেগী এ্যক লমহা হ্যায়, ‘রুকসে পর্দা হটাদো!’ ইত্যাদি ইত্যাদি।
Juthiuka Barua - Ja Re Ja
২০০১ সালে প্রকাশিত শিল্পীর নিজস্ব রচনায় ও সুরারোপিত আটটি বাংলা গানের ‘প্রেম মধুর’ এবং ২০০০ সালে ওস্তাদ খালিদ সালিমের সঙ্গীত পরিচালনায় আটটি গজলের ‘পেয়ার কি সমা’ নামকরণে হিন্দি সিডি এ্যালবামটি আজ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। একজন সফল গায়িকা হবার পক্ষে এই প্রয়াস অগ্রগতির দিকেই নিশ্চিত পদক্ষেপ। যিনি বাংলায় চল্লিশটি ও হিন্দিতে দশটি গান স্বয়ং রচনা করেছেন। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর রচিত ও সুরে দশটি বাংলা গানের দ্বিতীয় সিডি এ্যালবাম ‘অনুরাগ’ এবং সেটা উত্তর আমেরিকার সকল বাঙালী ভাই-বোনদের উপহার দেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।
An early merit certificate.
এছাড়াও হাইস্কুল ও কলেজ জীবনে যুথিকা বড়ুয়া এ্যাথেলিটিক্সে এবং মঞ্চে অভিনয় জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। সেটার ইতি টেনেছেন ১৯৯৯ সালে, টরন্টোস্থ বিশিষ্ট লেখক ও নাট্যকার হাসান মাহমুদ সাহেবের পরিচালিত “হুলুস্থূল” নাটকের মাধ্যমে। বর্তমানে যুথিকা বড়ূয়া বাঙালি ও অবাঙালি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান গুলিতে অত্যন্ত সাবলীলভাবে সঙ্গীত পরিবেশন করে থাকেন।
‘জীবনের যে সাধ হয়েছে বিফল, সেই সাধ জেগেছে গানে।’ আজ যুথিকা বড়ুয়ার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। তিনি দেশী-বিদেশী, সরকারী-বেসরকারী একাধিক পুরস্কারে ভূষিত। সুর সৃষ্টিই তাঁর প্রথম পছন্দ। এর প্রমাণ রয়েছে তাঁর মুক্তিপ্রাপ্ত একাধিক প্রাইভেট এ্যালবামগুলিতে। সুদীর্ঘ পথ অতিক্রম করে আসা শিল্পী তাঁর পরিবেশিত সঙ্গীতানুষ্ঠানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করার ক্ষমতা সর্বজননিবেদিত। এর উজ্জ্বল প্রমাণ রয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও ওমরাহজানের গজলের জলসায় তাঁর দর্শকদের মন্ত্রমুগ্ধ করবার ক্ষমতায়। আমাদের বিশ্বাস, ধ্রুপদী ধারার সঙ্গে আধনিক চাহিদার সংমিশ্রণে অনন্য সাধনায় রত এই শিল্পীর সঙ্গীতের স্বপ্নজগতে প্রবেশদ্বারে পৌঁছোনোর প্রতিশ্রুতি আসবে অসংখ্য দর্শক-শ্রোতাদের কাছ থেকে। যার সঙ্গীতই একমাত্র ধ্যান-জ্ঞান এবং সাধনা। সহজ সরল এই শিল্পী যিনি সাহিত্য ও সঙ্গীত প্রতিভাকে তুলে ধরতে এক নিরলস সাধনায় রত।
Washington Bangla Radio presents some songs by Juthika Barua recorded in Toronto:
- E shudhu gaaner din
- Jare ja ja phre ja
- Mudhumaloti dakay aay
- Tomar deyoa angurio khulte parini
- Akta gaan likho amar janno
- Amije jalsaghare
- E gaaner prajapoti pakhay pakhay rang charay
- Jate dao amay dekona
More songs by Juthika Barua:
![Reblog this post [with Zemanta]](http://img.zemanta.com/reblog_a.png?x-id=98bb44d0-09a0-4629-a2b5-f1c8e2e1dbed)

