
"Bissho Kobi" in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine section. You can send your creative writing to [email protected] for consideration towards publication.
আমারনামসুমনকুমারসাহু।জন্ম১৯৮২সালেরশুরুতেই। ছেলেবেলা কেটেছে নিয়মমাফিক পড়া ও খেলার মধ্যে। " আমিছোট্ট বলে একলা ঘরে , পথের পানে চাই / বাইরে যাওয়া মায়ের মানা , পড়ার ঘরে ঠাই "...... তবু আমিদুষ্টুই ছিলাম। বাড়ির ছাদ ও জানালা ছিল আমার কবিতার হাতছানি। তখন থেকে কবিতা লেখা। আবৃত্তি করে অনেক পুরস্কার ও পেয়েছি।
খুব ভালো ভাবে মাধ্যমিক ,উচ্চমাধ্যমিক উর্ত্তীর্ণ হয়ে , স্নাতক ও স্নাতকোত্তর পেরিয়ে এখন সরকারী আধিকারিক পদে কর্মরত।
নতুন প্রযুক্তির সাথে হাত মিলিয়ে ইন্টারনেটে কবিতা লিখি।
" বিশ্বকবি " কবিতাটি " সুরজিত ও বন্ধুরা কবিতা ক্লাবের " বিড়লা একাডেমির অনুষ্ঠানে আবৃত্তি করি
সুমন কুমার সাহু
হে বিশ্ব কবি -
দিগন্ত থেকে শুনেছি তোমার বার্তা I
তুমি এসেছিলে
ঐ পূব দিগন্ত থেকে
আলোক ঝরনা ধারা নিয়ে
তপোবনে তপন স্নিগ্ধ মরুচ্ছাস,
ওহে রবীন্দ্রনাথ I
বৈশাখে নব রবি
উঠেছিলে পূবে
সোনালী কিরন ধরে
নেমে ছিলে জোড়াশাকোয়
ঠাকুর পরিবারে ;
সারদা মায়ের কোল থেকে নেমে
এসেছো বঙ্গ মায়ের স্নেহাচলে
সাজিয়েছো তারে নূতন সাজে
"রূপসী" কখনো "সোনার বাংলা" রূপে I
আলোক ছ্টা স্বর্নমালা
আলোক রজনী
ফোটাও খুশি পূবাচলে
অন্ধকারের গ্লানী,
তন্দ্রাচ্ছন্ন বিশ্ববাসী
উঠলো জেগে জেগে
ধরলো জেঁকে দিবস ছ্টা
মনে প্রানে জেঁকে ,
উষার হাসি খিল খিলিয়ে
জাগায় মনে ছবি
জানালা ধারে উদাস মনে
কলম ধরে কবি I
ভাবের ঢেউয়ে জোয়ার আসে
কবির কলম 'পরে
রঙ বেরঙের আলোক ছ্টা
কবির অঙ্ক কষে
পূবাচলে আবির মেখে
অমোঘ দ্যুতি কবি
"সোনার তরী" বাঁধছে বসে
ওযে ছোট্ট রবি I
ওহে রবীন্দ্র -
তোমার লেখনী ঝরনা ধারায়
ফুটেছে কুসুম কবিতালয় ,
তোমার কবিতা তোমার লেখা
অমৃত প্রানে প্রেমে গাঁথা ,
তোমার সুরে সুরেলী স্নেহা
তোমার পরশে মোদের কায়া ,
কবিতার সেরা কবিতা লেখো
গল্পের সেরা গল্প
এথায় কতো ফোটাও ছবি
ফোটাও মধুর কল্প I
তোমার গৌরব যশ
বাড়াতে আমরা হব নিরলস
এ প্রতিঞ্জা তোমার চরনে
তোমার মহিমা তোমার কৃতি
তোমার ই গরিমা হয়ে রবে গীতি
সকল হৃদয়ে জীবনে-মরনে II

