বসুন্ধরার গান - সান্ত্বনা চট্টোপাধ্যায় | Basundharar Gaan : Bengali Poem by Santwana Chatterjee (WBRi Online Bengali Magazine)
"Boshundhorar Gaan" is a Bengali poem (Bangla Kobita) by Santwana Chatterjee
in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine
section. You can send your creative writing to [email protected] for consideration towards publication.
বসুন্ধরার গান
সান্ত্বনা চট্টোপাধ্যায়
কত দিন পরে দ্যাখা হল আজ
বসলে এসে পাশে,
ফেলে রেখে তোমার যত কাজ ।
আসতে যেতে পথের মাঝে,
অনেক সময় অনেক কাজে,
হয়ত গেছি পাশ কাটিয়ে
ঠিক পড়েনা মনে ।
শুধু মনের গোপন কোনে
ব্যথার মত উঠত বেজে বেজে,
হাড়িয়ে গেছে বন্ধু আমার
কোথায় পাব খুঁজে !
আজকে সকাল থেকে
কাজল কালো মেঘে
আকাশ গেছে ঢেকে
তুমি আজ এসেছ কাছে।
সব কাজ আজ থাকুক পরে
নীরবতা থাকুক ঘিরে।
আজ যে আমার ভরেছে মন প্রাণ।
বন্ধু তোমায় শোনাব আজ
বসুন্ধরার গান ।
আকাশ ভরা কালো মেঘের ভিড়
গুরু গুরু মেঘ ডাকে গম্ভীর,
বৃষ্টি ধারায় ভিজছে মাটি
রোদ-তাপে চৌচির ।
বন্ধু এবার বুক ভরে নাও ঘ্রাণ।
অনেক দিনের অদর্শনে অতৃপ্ত এ প্রাণ ।
বৃষ্টি ভেজা মাটির মত গাইছে সে আজ গান ।
বন্ধু এস শোনাই তোমায় বসুন্ধরার গান
Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.


Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 





