স্বপনবুড়ো - সান্ত্বনা চট্টোপাধ্যায় | Swapanburo (The dream-goblin) - A Bengali Children's Poem by Santwana Chatterjee
"Swaponburo" - A Bengali children's poem in Unicode Bangla font by Santwana Chatterjee on WBRi Online Bengali Magazine.
স্বপনবুড়ো
সান্ত্বনা চট্টোপাধ্যায়
যেইনা আমি পড়তে বসি বই খাতা সব নিয়ে
স্বপনবুড় হাতছানি দেয় বকের পালক দিয়ে।
হাতছানি দেয়, ফোকলা হাসে, হাতপা তুলে নাচে,
শব্দ শুধু করেনা সে মা শুনে নেয় পাছে।
মাকে ডেকে যতই বলি ঠিক দুপ্পুর বেলায়
হয়না আমার লেখাপড়া স্বপনবুড়োর ঠেলায়।
মস্ত বড়ো চোখ পাকিয়ে শাসন করে মা,
বাবা হাঁকেন মারব এবার যা পড়তে যা।
পরীক্ষা তোর আপ্রিলে না! কেবল ফাঁকির ফন্দী।
ঐ ঘরেতে সারা দুপুর রাখব তোকে বন্দী।
জানেনা তো এরা সবাই, স্বপন বুড়োর সাথে
ঘুরব আমি দেশ বিদেশে, ফিরবনা আর রাতে।
কেবল ভাবে মিথ্যা বলি, সন্দেহে মন ভরা।
এবার গেলে ফিরবনা আর, বুঝবে মজা এরা।
Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




