ইশ্বর..., ক্ষমা কোরো.. | Forgive me, my lord - a Bengali poem by Nilanjan Sanyal | WBRi Online Bangla Magazine
The following is a Bengali poem written by Nilanjan Sanyal. This poem is in Unicode Bangla font.
ইশ্বর..., ক্ষমা কোরো..
A Bengali Poem by Nilanjan Sanyal
মন্দাঘাতের স্রোতে পিছিয়ে পরা ত্রিনখন্দতির ন্যায়
অসহায় আমিও...
বারুদের ঘন গন্ধে চোখদুটো
ঠিকরে বেরিয়ে আসতে চায়
দুরবল একাকি আমি
মৃতদেহের সাহায্যে ভেসে থাকি...
তার দেহের পচা অংশ
আমার ক্ষতবিক্ষত হ্রদয়ের প্রস্তরমুরতি
কালো আরো ঘন হয়ে আসে...।
আশেপাশে ছরিয়ে অসংখ্য কাঁটাঝোপ
হয়ত আমাকে পালাতে হবে
পালাতে পারি,পালাতে চাইনা......;
কিছুটা বরষা আমাকে সাহায্য করে
দু একটা চিতার কাঠ আমাকে
উৎসাহ দেয়
আকাশের কিছু কাকপক্ষী
আমাকে আশার আলো দেখায়
আমি ভেসে চলি...।।
দুপাশে নগ্ন প্রকৃতি
সামনে সীমাহীনতা
পিছনে স্ম্রিতির কালো ঢেউ
আমি মাঝে ভেসে চলি
যদি একটা সিগারেট পাওয়া যেত......।।
কোথায় যেন হারিয়ে গেছে দূর্গাপুজো
কোথায় যেন হারিয়ে গেছে খিদে,ঘুম
অপারথিব সৌ্নদয,অযাচিত শাস্তির মাঝে
আমি একলা ভেসে চলেছি...।।
আমি ভেসে চলতাম
ভেসে চলছি,
তবে আর বোধহয় ভাসতে হবেনা
ভোর হবহব করছে
দোকান পাটও খুলতে শুরু করছে
আমি ডাঙায় বসে
আমার ভেসে আসাটাকে দেখছি
ইশ্বর...,ক্ষমা কোরো.........।।
Nilanjan Sanyal is a young poet from Northern Avenue in Kolkata. He writes poetry from his childhood and is enthusiastic about cultural activities. Nilanjan can be reached at givemeabuzzifurntdeaf [at] yahoo.co.in.

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




