ভাবনা
অলকা সান্যাল
অনেক হোলো আসা যাওয়া -
এবার সময় একটু একা থাকি ।
প্রস্তুতি তো সব কিছুরই আছে
আর কতদূর, আর কতটা বাকি ।
পাথেয় তার জমল কিছু! হিসাবপত্র
করছ তো ঠিক করে -
সময় গাড়ির বাজলে ভেঁপু
বসতে হবে চড়ে ।
এসব চিন্তা ভেতর ভেতর
করছে শুধু খেলা
জীবন মরণ আর কিছু নয়
"পা তোলা পা ফেলা" ।
Alaka Sanyal lives in Salt Lake, Kolkata. She occassionally writes for fun, and can be reached at alaka[at]sanyal[dot]org. Some of her writings are also posted at alaka.sanyal.org


