মেয়ে - সান্ত্বনা চট্টোপাধ্যায় | Meye (The Girl Child) - A Bengali Poem by Santwana Chatterjee
Meye (The Girl Child) - a bengali poem by Santwana Chatterjee in unicode Bangla font.
মেয়ে
সান্ত্বনা চট্টোপাধ্যায়
তুমি নগ্ন অসহায়, ফুটপাথে বসতি বানাও,
বিগবাজার, সাউথ সিটি মল,
ফুটপাথে এক হাঁটু জল।
কিছু টাকা পেয়েছ হয়তো তুমি
আমার করুণায় ।
আমি স্বর্গের সিঁড়ি তৈরী করি
ছোটো ছোট দানে ।
জর্জেট সারী, জরি-বুটি, রুবির রক্ত ঝরে কানে ।
অনেক পেয়েছি আমি,
বাড়ি, গারি, সোনা,
তবু আমি স্বর্গের সিঁড়ি খুঁজে ফিরি।
স্বর্গের সিঁড়ি বুঝি এই কটা,
তাকে হাতে যায় গোনা !
তোমার শুকনো বুকে মুখ গুঁজে কেঁদে মরে মেয়ে,
আমার সিক্ত বুকে টন টনে ব্যাথা-
কি করে বোঝাই আমি,
ফেলে গেছি একরাতে তোমার পায়ের কাছে
আমার সদ্যোজাত মেয়ে ।
Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




