বৃদ্ধাশ্রমে মা - সান্ত্বনা চট্টোপাধ্যায় | Briddhashramey Ma (Mother in a Senior Community) Bengali Poem by Santwana Chatterjee
Briddhasharemy Ma - a bengali poem by Santwana Chatterjee in unicode Bangla font.
বৃদ্ধাশ্রমে মা
সান্ত্বনা চট্টোপাধ্যায়
ফুটপাথে তোমায় দেখে চমকে উঠেছিলাম ।
মাগো তোমার কাপড় কেন ছেঁড়া !
যে হাত পেতেছ – কত শীর্ণ ,
ফুলে আছে নীল নীল শিরা ।
দু-চার আনা দয়া করে, কেউ বা দু-চার টাকা দেয়,
আমি দেব দশ ।
আহারে, খাওনি বুঝি সারা দিন,
দোকানী , বুড়িমাকে দাও তো রুটি
আরো কিছু মিষ্টির রস ।
বিস্ময়ে হতবাক তুমি খাও পেট ভরে –
আমি বিব্রত ! প্রণাম কোরোনা কর জোরে।
প্রতিদিন নানা পথে দান করি –
সে কি শুধু পুণ্য সঞ্চয় –
হয়ত তাই, হয়ত বা নয় ।
পথে যত ভিখারিনী বুড়ি
তাদের কষ্ট দেখে বুক ফেটে যায় ।
বৃদ্ধাশ্রমে মা আমার থাকে কেন –
উত্তর পাবেনা তবু –সে জিঞ্জাসার !
Santwana is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




