জয়ঢাকের ১০ম আন্তর্জাল সংখ্যা (বর্ষা ২০১০) প্রকাশিত হল।



জয়ঢাকের ১০ম আন্তর্জাল সংখ্যা প্রকাশিত হল। আগের সংখ্যাগুলোর মতই এই সংখ্যাটিও সাজানো হয়েছে গল্প, কমিকস, ছড়া উপন্যাস ও আন্যান্য নিয়মিত ফিচারে। কিছু উল্লেখ্য বিষয়ঃ 

ক।কমিকস বানানোর কাজে ছোটদের উতসাহ দেবার প্রচেষ্টা আব্যহত রয়েছে। ছোটদের তৈরি কমিকস"চমকিলা চোখ" দেখতে পাবেন পত্রিকার "লিখিব খেলিব" অংশে। রয়েছে "দার্জিলিং যাত্রা"নামের এক অসাধারণ রঙিন কমিকস-ও।

খ। ছোটদের জন্য আগামিদিনের লেখক তৈরির কাজও আব্যাহত। ১৪ বছরের মহাশ্বেতা (যে জয়ঢাকের বুক রিভিউ অংশ লেখে) এই সংখ্যায় প্রথম অনুবাদ গল্প লেখায় হাত দিল। গল্পের নাম 'ভাল ডাইনি'।

গ। জমে উঠেছে উত্তর পূর্বের পাহাড়ের অরণ্যে এক অসাধারণ রহস্য এডভেঞ্চার উপন্যাস "বগাচি জাতির সন্ধানে প্রফেসর সত্য শূর"

ঘ। গল্প লিখেছেন অনন্যা দাশ, পার্থপ্রতিম পাল, অনুরাধা গুপ্ত প্রমুখ।

ঙ। কমপুটারমুখো কিশোরকিশোরিদের এডেভেঞ্চারের লোভ দেখাতে কলম ধরেছেন বর্ষীয়ান বৈজ্ঞানিক ও ট্রেকার রাজকুমার রায়চৌধুরি। ধারাবাহিকভাবে লিখছেন হিমালয়ের বিভিন্ন ট্রেকিং রুটের পরিচিতি। অভিজ্ঞ পর্বতারোহী এবং এককালের ক্যারাভান নামের এডভেঞ্চার স্পোর্টস সংস্থার মালিক বাসব চট্টোপাধ্যায় দিতে শুরু করেছন ছোটদের পর্বতারোহণের প্রথম পাঠ

চ। এককালের নামকরা শিকারি, ও পরবর্তী জীবনে সংরক্ষণবিদ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্য বনপাল শ্রী জগজ্জ্যোতি দত্ত কলম ধরেছেন তাঁর বর্ণময় অরণ্যজীবনের কিছু গল্প ছোটদের শোনাবার জন্য।

ছ। জয়ঢাকের সাম্প্রতিক সার্ভে থেকে বের হয়ে আসা পাঠকের বিপুল দাবিকে সম্মান জানিয়ে এই সংখ্যা থেকে শুরু করা হল পত্রিকার পিডিএফ ডাউনলোডের সুবিধে।

তাছাড়া আরও অনেক অনেক-----

এই ঠিকানায় দেখুন-- http://www.joydhak.com




blog comments powered by Disqus

SiteLock