অজস্র সময় - পলাশ দে | Endless time - A Bengali Poem by Palash Dey | WBRi Online Bangla Magazine
কবিতা
অজস্র সময়
পলাশ দে
সময় নেই বলে
জীবন ভারী কোরো না
এতো ব্যস্ততার কথা বোলো না
কাউকে যাতে করে
নিজের জীবনকে তুচ্ছো মনে হয়।।
ঘার নীচু করে বোলো না-
একদম্ সময় নেই দাদা...
বাকী জীবন বৃথায় যাবে
যখন জানবে অতীতটা।
কে বলেছে সময় নেই,
বহু সময় এই জীবন ভরে আছে,
তুমি যে সময় পেয়েছো
রবিঠাকুর থেকে শুরু করে
শেক্সপীয়ার,মিলটন,আবার-
গ্যাটে কিংবা নিউটন
প্রত্যেকে তাই পেয়েছে...
তবে কেন সময়ের এতো অভাব।।
যে গান শুনালো তাঁরা
সারা জীবন ধরে, আজ
সে গান নেই কেন কোথাও,
যে কথা বোলে গেল
(2)
চার্বাক কিংবা বিবেকানান্দ
জীবনের পথে-পথে...
ঝরছে পাতা মাটির উপর-
বহু বছর ধরে।।
এসে গেল পরিব্রাজক
চীন থেকে ভারতে
সময় তারা নিশ্চয় পেল
তোমার আমার যা ছিল।
Palash Dey
wrote his first poem and a story in school during Class 6. He is a
Central Committee member of Bishwabanga Sahitya O Sanskriti
Sanmelan and a regular contributor to Bengali literary magazines
like “Prantik” published by the Nikhil Banga Sahaitya Sabha,
Kokrajhar, Assam and a freelancer for some news-papers. Palash Dey lives
in Bongaigaon, Assam and can be reached by e-mail at
poet77.palash@gmail.com

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




