কবিতা - লিখে রাখা ভালো - পলাশ দে | It's best to write it down - A Bangla poem by Palash Dey | WBRi Bengali Online Magazine
কবিতা
লিখে রাখা ভালো
পলাশ দে
ভেবেছিলাম আজ নয়,
কাল নয়,কোন এক সময়,
মস্তিষ্কের উন্নতির অপেক্ষায়,
কিংবা আরও ভালো চিন্তা।।
কিন্তূ পারি না যে এমন করে থাকতে,
তীব্র অতি তীব্রতায়
মাথার ভিতর কি জানি কোন্
কবিত্বের দার্শনিকতার যত সব-
উদভ্রান্ত চিন্তা মাথার সেরিবেলামের
পথে ট্রাফিক জমা হয়ে উঠে।।
তখন মনে হয় কালিদাসের মত
কাব্যের মেঘদূতকে আমার কলমে-
বৃষ্টি দিতে বলি,
কিংবা কখনো মনে হয় মাইকেলের মত
হাজারো সনেট লিখে ফেলি,
আবার চুপ করে বসে নিজের
বাতুলতার উগ্রতাকে দমানোর চেষ্টায়
ধীর শান্ত হায়ে বসি।।
রাতের ঘুম কুকুরের মত সজাগ থাকে,
স্বপ্ন আসে রাতের ঝিঝি পোকার ডাকে,
তবুও চোখ দুটো জোনাকীর
আলোর মত ঘুরে বেড়ায় চিন্তার জগতে।
হঠাৎ মনে হ’ল রবিঠাকুর বলে উঠল-
সময় ভবিষ্যতে নেই
এই মূহুর্তে আছে।।
করে ফেল যা করার
শেলী-কীটসের মত,
সময়ের বড় অভাব
জীবনটা বড় ফাঁকিবাজ,
অলস্য জীবনটাকে কখনো-
পশ্রয় দিতে নেই জানি
-২-
কিন্তু আমার ভরসা কী
রবি ঠাকুরের কথাই সত্য নাকি,আরও কতসব ভাবনা
চিবিয়ে খেল আমার মাথাটাকে।।
সম্পূর্ণ আকাশটাতে যদি আমার নামটি লিখে রাখতে পারতাম,
চিন্তাটা একেবারে চলে যেত
মাথার থেকে।।
কিন্তু সৃষ্টি করা,কিভাবে করা?কখন করা?
মাকড়সার জালে যে পতংগটি আটকালো
তার বিচার বিধাতা নয় ভাগ্য করবে।
কলমটা হাতে নিয়ে চিন্তার ঘরে
প্রবেশ করলাম,লিখলাম,তবে
কি লিখলাম জানি না,
নিশ্চয় কাব্য ছিল...
কেমন ছিল বলা যায় না।।
তবে সুকান্তের কথা মনে পরতেই যেন
মনস্থির করলাম এত অমূল্য
জীবনটাকে ভবিয়াষ্যতের মায়াভরা মাকরশার জালে ফেলে রাখা যায় না,
ভাগ্য প্রত্যেকের পালটায়
তাই লিখে রাখা ভালো।
Palash Dey wrote his first poem and a story in school during Class 6. He is a Central Committee member of Bishwabanga Sahitya O Sanskriti Sanmelan and a regular contributor to Bengali literary magazines like “Prantik” published by the Nikhil Banga Sahaitya Sabha, Kokrajhar, Assam and a freelancer for some news-papers. Palash Dey lives in Bongaigaon, Assam and can be reached by e-mail at poet77.palash@gmail.com

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




