তোমার জন্য একটি গান - পলাশ দে | A Song For You - Bengali Poem by Palash Dey | WBRi Online Bengali Magazine
কবিতা
তোমার জন্য একটি গান
হয়তো কোথাও লুকিয়ে আছো
সাভানার কোন জংগলে,
আমার
হৃদয়-
শুধু খুঁজে তোমায়,
ভীষন মনে পরে।।
তুমি কার
সাথে আজ কোন ঘরে,
কিছুই জানি না আমি
স্বপ্ন কেবল আশা দিয়ে
যায়
রাতের ঘুম ভাংগলে পরে,
হৃদয় খুঁজে তোমায়।।
আমি
ছেরে দিব বিশ্ব গৃহ,
গাইব না গান আর আমি
তোমার দেওয়া
সুরে...
আমি সমস্ত বাঁধন ছিঁড়ে দিয়ে চলে যাব
দূর সাগরের
পারে।।
কাকে কি বলবো আর
কাকেই কি শুনাব-
জীবন যখন
খেলার পুতুল তবে খেলব
আমি মৃত্যুর সাথে...
২
আজ বড় বিরহ জেগেছে
হৃদয় অলিন্দে।
ঘণ্টা
বাজে গীরজা ঘরে,
শুনতে পাচ্ছি ডাকছে আমায়...
যে ছিল মোর
একান্ত আপন,
ঐ যে শুনতে পাছি সাভানার নিগ্রো
মালেইশিয়ারা
ডাকছে,
হিংস্র জন্তূরা বসে আছে
আমার তাজা রক্তের মাংস খাবে
বলে।।
এর থেকে বড় শান্তি কোথায় আছে বল,
তোমাকে কাছে না
পাওয়ার জ্বালার
থেকে যে বহু অংশে কম...
সে কথা আমার মত
ভাগ্যহীন
সাধারন যুবক ছাড়া
উদাহরন কেইবা আছে।
-পলাশ দে
Palash Dey wrote his first poem and a story in school during Class 6. He is a Central Committee member of Bishwabanga Sahitya O Sanskriti Sanmelan and a regular contributor to Bengali literary magazines like “Prantik” published by the Nikhil Banga Sahaitya Sabha, Kokrajhar, Assam and a freelancer for some news-papers. Palash Dey lives in Bongaigaon, Assam and can be reached by e-mail at poet77.palash@gmail.com

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




