নয়নতারা - সান্ত্বনা চট্টোপাধ্যায় | Nayantara - A Bengali Poem by Santwana Chatterjee (WBRi Bangla Online Magazine)



"Nayantara" is a Bengali poem (Bangla Kobita) by Santwana Chatterjee in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine section.


নয়নতারা

সান্ত্বনা চট্টোপাধ্যায়


আমার বাগানে আমি ফোটাতে চাই ফুল

বেল, যুঁই, চাঁপা , সূর্যমুখীও হতে পারে ।

 

বাড়ির পিছনে দেখি হয়েছে ফুল- নয়ন-তারা ।

থরে থরে ফুটেছে ওরা- আপনহারা ।

কে তাকে এনেছে ডেকে - কে দেয় জল ,

আপন খুশীতে দোলে হাওয়ার সাথে সাথে-বনাঞ্চল ।

 

আমি বাঁধতে চাই  ঘর

নিঃশ্চিন্তপুর, বালির পাহাড়, নয়ত নদীর ধারে ।

 

পথের ধারে দেখি  অনাথ শিশু -কেউ গিয়েছে ফেলে ।

তার  নরম দেহ- স্নেহে নিলাম কোলে ।

তার মুখের হাসি- তার চোখের জল ,

কাড়ে -আমার আড়াল ।।

 

আমি চেয়েছি সুখে থাকা নীরবে নির্জনে

আমার আকাশে যেন থাকে তারা ,আলোর রোশনাই ,

তুমি রেখেছ ভালবাসা পৃথিবী জুরে ,কোথায় পালাই ।


Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.




blog comments powered by Disqus

randomness

SiteLock