Bengali Poem: "Buddham Sharanam Gacchami" By Sudipuddin Srirampuri - বুদ্ধং শরণং গচ্ছামি - সুদীপঊড্ডীণ শ্রীরামপুরী
"Buddham Sharanam Gacchami" - a Bengali poem by Sudipuddin Srirampuri. This post is in Unicode Bengali font.
বুদ্ধং শরণং গচ্ছামি...
সুদীপঊড্ডীণ শ্রীরামপুরী
(অক্টোবর ২০০৩)
শুভ্রতা প্রতীক শান্তির।
স্মর্তব্য দুহাজারী অশান্তির।
কৃষ্ণ গহ্বর , ঘূর্ণি আবর্তণ,
শুভ্রতার লোহিত সরণ।
বুদ্ধং শরণং গচ্ছামি।
বোধিবৃক্ষের আঠাশ বর্ষশেষ ...
রাজ্যপাট অশোকের নির্বিশেষ ...
গগনে গগনে ডাকে দেয়া ...
বুদ্ধং শরণং গচ্ছামি।
অঙ্গুলিমালেরা ততদিনে ধর্মানত।
অঙ্গ – বঙ্গ – কলিঙ্গ এক ছত্রছায়ায়।
বোধিবৃক্ষের ছত্রাক রোধে
মমতাময়ী পেনিসিলিণ অকৃতকার্য।
ইতিহাস বিদ্ধ একমুখী তীর
কার্যকারণ সম্পর্কে হয়েছে তির্যক।
বুদ্ধং শরণং গচ্ছামি।
দুঃখকে জয় করার আশায়
সন্তান হারার দঃখবরণ।
সর্বহারার দূর্গ লাল না হয়েও
সর্বাত্মক লোহিত বরণ।
ধর্মাশোকের গনতান্ত্রিক শিলান্যাস!
বুদ্ধং শরণং গচ্ছামি।
নগররক্ষী বিনা
নাগরিক শ্লীলতারক্ষা প্রায় নির্মূল;
লালছাড়া, ছয়রঙা ধূসরতা, ঊৎক্ষিপ্ত সমূল।
নগরকোটালেরা গনতান্ত্রিক আবহাওয়ায়
দিনান্তে চারা বপণে ব্যস্ত
দিনারম্ভের আগে ফসল তোলায় ত্রস্ত।
খেলার ছলেও করদাতারা যেন, না হন হেনস্ত।
বুদ্ধং শরণং গচ্ছামি।
শুভ্রকেশ বুদ্ধের বাস তপোবনে;
কিছু লোক জানে মরুদ্যানে।
জ্ঞাণমঞ্চের লোহিত সরণ কমিউণে।
বুদ্ধং শরণং গচ্ছামি।
রাজবৈদ্যের লালমাচায় প্রবেশ ...
সম্ভাব্য পলিটিক্যাল্ ডায়গ্নোসিস্ ...
পায়ায় ধরেছে জং, তাই লাল ...
এব্যাপারে দ্বিমত পার্টিকংগ্রেস
পূরোনো যা কিছু আগে মনে হতো রদ্দি
মাচার পায়া পাল্টে হলো,
ইংরাজী দিয়ে শুদ্ধি।
বোধিলাভে আকাঙ্খী আমি
বুদ্ধং শরণং গচ্ছামি।

Sudip
Basu lives in Shrirampur, Hoogly,W.B. with his family. A Psychologist
by profession working at A.Y.J. National Institute for the Hearing
Handicapped, ERC, Kolkata since 1989. Sudip is also an avid music
enthusiast, creative writer, amateur photographer, and spends
significant time in reading, listening to music, writing, trekking,
apart from rendering services for the persons having psycho-social
problems on mental health issues. Sudip Basu is one of the earliest
supporters and enthusiasts of WBRi, and has provided invaluable
inspiration when WBRi was a little one-page web-site with a audio
stream looking for a place on the world wide web. Sudip can be reached
at kudipbasu [at] hotmail.com.

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online:





