তুমি আলো এনেছ এই প্রাণে (Tumi Aalo Enecho Ei Praaney) Bengali Poem by Santwana Chatterjee
Tumi Aalo Enecho Ei Praaney - a Bengali poem (Bangla Kobita) by Santwana Chatterjee in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine section.
তুমি আলো এনেছ এই প্রাণে
সান্ত্বনা চট্টোপাধ্যায়
সকল অন্ধকার ছিন্ন-ভিন্ন করে আলো হয়ে
আস তুমি ।হৃদয়ের যত যন্ত্রনা –
টুকর টুকর রঙিন আলোর বন্যা ,
ভাসিয়ে নিয়ে চলে
আনন্দের, খুশীর, ভালোলাগার ছোঁয়ার,
মন-প্রাণ । কেন দুঃখ তুই
থাকিস না আর, তোর কালির
টানে কবিতা আনে, গানের
খেয়া ভাসে তোর গভীর গহীন
কালো নদীর জলে ।
তলে তলে খুশীর ঢেউ
দোলায় নৌকাখানি। জানি
আমি জানি –আজ আমি নই
রাধা। বেদনার সাতপাকেতে বাঁধা ।
আজকে যেন বাঁধগুলো আলগা
হয়ে গেছে। আছে আছে
এইখানেতে আলোর বন্যা, খুশীর
সমুদ্দুর। আজকে আমার দুঃখগুলো
অনেক অনেক দূর। তারা ভয়ে
লুকিয়েছে এক কোনে । আজ যে
তুমি এসেছ এই মনে ।।
Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online:





