Bengali Online Children Magazine Joydhak (8th issue) uploaded
জয়ঢাকের ৮ম আন্তর্জাল সংখ্যা প্রকাশিত হল। প্রতি সংখ্যার মত এই সংখ্যাটিকেও সাজিয়ে দেয়া হয়েছে গল্প, কমিকস, ছড়া, ভ্রমণ, বিজ্ঞান, ধাঁধা ও অন্যান্য সব নিয়মিত বিভাগে।
সেইসংগে রয়েছে একগুচ্ছ নতুন আকর্ষণ--
ক। এই সংখ্যা থেকে শিল্পী ও লেখক সুজয় রায় তাঁর ছোটবেলার গল্প ছোটদের শোনাবার জন্য কলম ধরলেন। শুরু হল এক অনন্য শৈশবের গল্প--সেই আয়না।
খ। এই সংখ্যা থেকে শৌনাক হালদারের কলমে শুরু হল , উত্তরপূর্বের রহস্যময় অরণ্যে এক দুরন্ত এডভেঞ্চার ধারাবাহিক--"বগাচি জাতির সন্ধানে প্রফেসর সত্য সুর"
গ। অভিজ্ঞ ট্রেকার রাজকুমার রায়চৌধুরি কলম ধরলেন তরুণ পাঠককে হিমালয়ের হিমবাহের ট্রেকং রুটগুলোর সংগে আলাপ করিয়ে দিতে। সেই সংগে অভিজ্ঞ পর্বতারোহী বাসব চ্যাটার্জি শুরু করলেন খেলার পাতায় পাহাড় চড়ার গোড়ার প্রশিক্ষণ--পাহাড় পাহাড় খেলা।
ঘ। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্য বনপাল শ্রী জে দত্তের কলমে শুরু হল তাঁর বাঘের মুখোমুখি হবার ভয়ংকর সব অভিজ্ঞতার সত্যি গল্প।
তা'ছাড়াও শুরু হয়েছে ভারতের বনাঞ্চল, প্রাচীন ভারতীয় বিজ্ঞানী ও পুরাণের গল্প নিয়ে তিনটি নতুন ফিচার।
সকলে মিলে পড়ুন ও অন্যকে পড়ান--

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




