রবীন্দ্র সংগীত শিল্পির ভুল - A Mistake by a Rabindra Sangeet Singer
রবীন্দ্র সংগীত শিল্পির ভুল
রতন লাল বসু
মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাকঃ কোনো বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পি কি কখনো গান করতে গিয়ে কোনো ভুল শব্দ ব্যবহার করেছেন? আমি প্রথম যুগ থেকে শুরু করে শ্রীকান্ত আচার্য-স্বাগতালক্ষ্মীদের সময় পর্যন্ত সব বিখ্যাত শিল্পিদের গান শুনেছি। মাত্র একটা ক্ষেত্রে এরকম ভুল পেয়েছি।
গানটা অনন্যসাধারন রবীন্দ্র সংগীত ও আধুনিক সংগীত শিল্পি দ্বিজেন মুখোপাধ্যায়ের একটা গান। তিনি একবার ‘ঊদাসিনী-বেশে’ এই রবীন্দ্র সংগীত-টি গাইতে গিয়ে দ্বিতীয় অন্তরায় এসে ‘বাসা পায়’ এর বদলে ‘বাসনায়’ ব্যবহার করেছিলেন। মূল গানের গীত ও দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া ভুল গানটার রেকর্ডিং:
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে [রবীন্দ্র রচনাবলী, জন্মশতবার্ষিকী সংস্করণ, চতুর্থ খণ্ড (গীতবিতান ও বিবিধ কবিতা), পশ্চিমবঙ্গ সরকার, ২৫ বৈশাখ, ১৩৬৮, পৃঃ ২৪৪]
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি,
রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি।।
পুবের হাওয়ায় তরীখানি তার এই ভাঙা ঘাট কবে হল পার
দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ হানি।।
মুগ্ধ আলসে গণি একা বসে পলাতকা যত ঢেউ।
যারা চলে যায় ফেরে না তো হায় পিছু-পানে আর কেউ।
মনে জানি, কারো নাগাল পাব না–তবু যদি মোর উদাসী ভাবনা
কোনো বাসা পায় সেই দুরাশায় গাঁথি সাহানায় বাণী।
Audio Clip from Bideshini Beshe »
সংগীত শিল্পি দ্বিজেন মূখোপাধ্যায় যে গানটিতে ‘কোনো বাসনায়’ ব্যবহার করেছেন সেটির উৎসঃ http://www.in.com/music/artist/dwijen-mukherjee-52369-8.html]
Ratanlal Basu, Ph.D. (Economics) is an ex-Reader in Economics and
Teacher-in-Charge, Bhairab Ganguly College, Kolkata, India. Dr. Basu has
written
& edited several books on Economics.
Apart from his passion for the field of Economics, Dr. Basu's other interests are Boxing & Small Game Hunting (gave up the nasty games during college life); Swimming in Turbulent Rivers (physically impossible now); Himalayan Treks, Adventure in Dense Forests, Singing Tagore Songs and also writing travelogues and fiction in Bengali and English.
Dr. Ratan Lal Basu can be reached at rlbasu [at] rediffmail.com.


Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




