ছোটোদের কবিতা | A Bengali Children's Poem by Santwana Chatterjee
ছোটোদের বাংলা কবিতা
সান্ত্বনা চট্টোপাধ্যায়
পন্ডিত ডেকে বলে কি
লিখেছ কবিতা
সেখালাম এত
কিছু ভুলে গে লে সবই তা !
এখানে কমা , সেখানে দাঁডি
এবারে সেমিকোলন দাও
তোমাকে ক্ষমা কি করে করি ,
আমাকে জিনি ভোলেন যাও,
তার
নাকেতে তাড়াতাড়ি মস্ত বড় দড়ি
দাও
অর্থহীন শব্দ কথা,
শব্দহীন অর্থ যত ,
এক
হাঁড়িতে ঢাকনা দিয়ে পাকাও
কেন ইচ্ছা মত ?
মন বলে আমি অত
ব্যাকরন মানিনা,
শব্দের
মাঝখানে দাঁড়ি কমা টানিনা
পন্ডিত হতে আমি চাইনিতো
কোনোদিন,
আমার এই মাথা জুরে
শব্দের বিন্ বিন্
সেই সব
শব্দকে টেনে এনে বাইরে ,
ছন্দের খাপে পুরে ভারি মজা
পাইরে
ছন্দের ঘারে চেপে
অর্থও আসবে
বের হবে বাহিরেতে
যত ঝেড়ে কাশবে
শব্দই হাসে
কাঁদে , শব্দই গান গায়,
শব্দের তালে তালে এমনটা ভরে
যায়
আনন্দে থাকা চাই
একটাই এ জীবন-
পন্ডিত দূরে
থাক সাথে নিয়ে ব্যাকরণ
Santwana is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.

Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




