
ওয়াশিংটন বাংলা রেডিও Washington Bangla Radio
Free Online Bengali Radio. Interviews Reviews Events News. MP3 Download Film Book Sales. Movie Reviews.

Free Online Bengali Radio. Interviews Reviews Events News. MP3 Download Film Book Sales. Movie Reviews.
A review of Dadagiri TV Show on Zee Bangla TV Channel. This review is in unicode Bengali font.
দাদাগিরির সৌরভ
আরো একবার সৌরভ
এক্বেবারে ছক্কা মেরে
বোকা বাক্সর বাড়িয়ে দিল গৌরব !
আপনারা কি একটু সময় করে জি- বাংলায় দাদাগিরি দেখেন? সারা পশ্চিমবাংলার জেলাভিত্তিক এই প্রতিযোগীতা সকলের নজর কেড়েছে তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনার জন্য। প্রশ্নোত্তর-মূলক দেড় ঘণ্টার এই অনুষ্ঠান শুরু হয় টস্ রাউন্ড দিয়ে এবং শেষ হয় 'বাপী বাড়ী যা', যাতে কোন এক জেলা সেদিনের মত সর্বোচ্চ পয়েন্ট পায়। যে জেলা শেষ পর্যন্ত বিজয়ী হবে, পাবে প্রচুর অর্থ ও সম্মান।
অনুষ্ঠান-টি এত জনপ্রিয় কেন? এক ঝাঁক নতুন ঝকঝকে মুখ তাদের বিদ্যাবুদ্ধির পরীক্ষার সাথে এক হয়ে যেমন আসর জমিয়ে তোলে, তেমনি তাদের সাথে পাল্লা দিয়ে বয়সের তোয়াক্কা না করে নাম করা ব্যক্তিত্বদের সমাহার - সব মিলিয়ে সৌরভের অসাধারণ গুগলি অনেক মেগাসিরিয়ালকে ধরাশায়ী করে দিয়েছে। দাদাগিরির আর এক নিঃশব্দ অবদান - সর্ব অবস্থায় নিজেকে সংযত রাখার শরীরী ভাষা। এই জন্যই কি অনুষ্ঠানটি এত জনপ্রিয়?
- Alaka Sanyal, Kolkata
Watch Dadagiri and ZEE TV Bangla direct online global broadcast from Kolkata on your PC: click here.
Comments on this post