Editor, Joydhak

Kolkata, Oct 1, 2015 (Washington Bangla Radio): বাঙালি যত ছড়িয়ে পড়ছে দেশেবিদেশে ততই বাংলা ভাষার সঙ্গে তার যোগাযোগটা অক্ষুণ্ণ থাকলেও বাংলা লিপির সঙ্গে তার যোগাযোগটা ক্ষীণ হয়ে আসছে।
একেরর পর এক প্রজন্মে বাংলা বলবার ও শোনবার চলটা ধরে রাখলেও বাংলা পড়বার সাধ আর সাধ্য দুটোই কমে যাচ্ছে। বাংলা ভাষায় সাহিত্য বিজ্ঞান ইতিহাস কমিকস এই সবকিছুর সঙ্গে এই প্রজন্মদের আলাপ করিয়ে দেবার জন্য তাই ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সাহিত্যের বাচিক ফর্ম।
সময়ের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে জয়ঢাক পত্রিকা চালু করল নতুন অডিও ম্যাগাজিন "শব্দগল্পদ্রুম"। বাংলা গল্প, কমিকস, কবিতা, ইতিহাস, সব শাখার মূল্যবান কাজগুলোই এইখানে থাকছে , কিন্তু পড়বার বদলে তা চোখে দেখা ও কানে শোনার ফর্ম্যাটে।
দেবজ্যোতি ভট্টাচার্য
সম্পাদক

