বিভ্রম
অলকা সান্যাল
গন্তব্য অজানা - অকাতরে
বিলিয়ে যাই স্থায়ী ঠিকানা
পথভ্রষ্ট হইনি, ভেবে -
নিশ্চিন্তে চলি
বুঝিনি তা - গোলোকধাঁধাঁ,
সামনে কানাগলি
সত্য হতে, বিচ্যুত নই -
বলছি ডেকে-হেঁকে
মিথ্যের জাল , কখন যেন -
সব দিয়েছে ঢেকে
নিজের সঙ্গে একধরণের
লুকোচুরি খেলা,
সাঙ্গ হবার আগেই দেখি -
ফুরিয়ে এল বেলা ।
Alaka Sanyal lives in Salt Lake, Kolkata. She occassionally writes for fun, and can be reached at alaka[at]sanyal[dot]org. Some of her writings are also posted at alaka.sanyal.org


