খোকার স্বপ্ন - সান্ত্বনা চট্টোপাধ্যায় | Khokar Swapno : Bengali Poem by Santwana Chatterjee (WBRi Online Bengali Magazine)
"Khokar Shopno" (the little boy's dream) is a Bengali poem (Bangla Kobita) by Santwana Chatterjee
in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine
section. You can send your creative writing to submissions@washingtonbanglaradio.com for consideration towards publication.
খোকার স্বপ্ন
সান্ত্বনা চট্টোপাধ্যায়
মায়ের স্বপ্নে খোকা হাসে ।
ঘুমের থেকে উঠে দেখে
দেয়াল চারি পাশে ।
কঠিন দেয়াল যত ,
কঠিন তারি মত ;
স্বপ্ন এমন ভাঙ্গা ,
স্বপ্নে খোকার নরম দুটি চরণ ছিল রাঙ্গা ।
নরম ছিল মুঠি
হাঁটত গুটি গুটি
টলো মলো পায়ে ।
বছর গেলে মায়ের খোকা চলত রাঙ্গা পায়ে ।
মায়ের কোলটি ঘেঁসে
দাঁড়াত সে এসে ,
ঘুমটি এলে পরে ;
মায়ের কোলে পরম সুখে থাকত ঘুমের ঘোরে ।
ইটের দেয়াল
সিমেন্ট দিয়ে বাঁধান ঘর বাড়ি ,
তাই তে খোকা করেছে কি আড়ি
মায়ের সাথে আজ ,
খোকার ডাকে স্বপন-পুরে আসবে কখন মাগো ;
সাঙ্গ করে দালান বাড়ির কাজ ।
মা কাঁদে –হায়,
হায়রে জীবন-
বেঁধেছ আজ এ কোন জাঁতা কলে !
খোকার স্বপ্ন কেঁদেই গেল চলে ।
Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.


Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




