কবির স্বপ্ন পুরাণ - সান্ত্বনা চট্টোপাধ্যায় | Kobir Shopno Puran Bengali Poem by Santwana Chatterjee (Online Bengali Magazine)
"Kobir Swapno Puran" is a Bengali poem (Bangla Kobita) by Santwana Chatterjee
in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine
section. You can send your creative writing to submissions@washingtonbanglaradio.com for consideration towards publication.
কবির স্বপ্ন পুরাণ
সান্ত্বনা চট্টোপাধ্যায়
তুমি আসনি কাছে, আসনি কাছে
আসনি কোনোদিন ।
আমি শরীর থেকে বেড়িয়ে গিয়ে
চেয়েছি প্রতিদিন ।
কলম কেউ টেনে ধরে,
গলাটা ধরে চেপে ;
বুকের মাঝে
নানা রকম শব্দ ওঠে কেঁপে ।
তারা চাপাই থেকে যায়-
ভাষা শুধু বলে আমায় ,
হায়রে বন্ধু হায় ।
অণু আর প্রেরণা তোর
জোরা তো লাগেনা –
নতুন কোনও ভাবনা-ঠিকানা
পাওয়া গেলনা আর।
মনের আকাশ শুধুই হল ভার ।
মনের আকাশ-বাতাস ভারি হল
ঝড় হলো না-বৃষ্টি উড়ে গেল ।
এলো মেলো শব্দ-বাতাস
মনেই গেল মিশে –
কবি হবার আশা যত
স্বপ্নে গেল ভেসে ।।
Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.


Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




