প্রেমের জ্বর - সান্ত্বনা চট্টোপাধ্যায় | Premer Jwor : Bengali Poem by Santwana Chatterjee (WBRi Online Bengali Magazine)
"Premer Jwor" (Love Fever) is a Bengali poem (Bangla Kobita) by Santwana Chatterjee
in unicode Bangla font published in WBRi Bengali Online Magazine
section. You can send your creative writing to submissions@washingtonbanglaradio.com for consideration towards publication.
প্রেমের জ্বর
সান্ত্বনা চট্টোপাধ্যায়
ঝরনা ছোটে ঝরনা চলে
পাথর বেয়ে যায়,
মন পাথারে প্রেম বয়ে যায়
প্রেমের পরীক্ষায় ।
ডাইনে বামে দাঁড়িয়ে হতাশ
দাঁড়িয়ে প্রেমিক কুল,
জোর করে তাই প্রেম সাগরে
মন হারালে কুল ।
কাউকে ছোঁয়া আধেক দেওয়া,
কাউকে দেওয়া পুরো ।
প্রেম আগুনে মন পুড়েছে
এবারে তুই জুরো ।
সে আসে ,
সে যায়,
সে থাকে কিছুক্ষণ ,
তারপরে যায় পাথর বেয়ে,
মাড়িয়ে শরীর মন ।
ঝরনা ছোটে ঝরনা চলে
পাথর বেয়ে যায়,
প্রেমের জোয়ার শরীর ছুঁয়ে,
মন ছাড়িয়ে যায় ।
মনের কোনায় ঘুমায় প্রেমিক,
প্রেমিক , প্রেমের জ্বর ;
প্রেম চাস তো শরীর ছেড়ে ,
হৃদয় খুলে ধর ।।
Santwana Chatterjee is a creative writer and blogger from Kolkata and is a member of the Tagore family. Her blog is at santwana.blogspot.com. Santwana can be reached by e-mail at santwanastar [at] gmail [dot] com.


Listen to WBRi Kolkata Bangla Songs Radio On Your Mobile / Cell Phone Online: 




