By Tarak Ghosh and Jaya Banerjee

Shobhabazr Rajbari Durga Puja Idol
The following article is in Unicode Bengali font. Tarak Ghosh is a writer and a journalist, managing editor of NEWS3,
and former journalist for the Bartaman, the Telegraph and other dailies
and journals.
You can send your creative writing to submissions@washingtonbanglaradio.com for consideration towards publication.


শোভাবাজার রাজবাড়ির পুজো
শোভাবাজার থেকে তারক ঘোষ ও জয়া ব্যানার্জী
কলকাতার যে সমস্ত বনেদি বাড়ির পুজো সময়কে পিছনে
ফেলে আজও তার নিজস্ব ধারাকে বহন করে বয়ে চলেছে শোভাবাজার রাজবাড়ির পুজো
তার মধ্যে একটি।
যে বছর পলাশীর প্রান্তরে সিরাজ-উদ-দৌলার পরাজয় হয় সেই ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির প্রথম পুজো শুরু হয়।
রাজা নবকৃষ্ণদেব প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন রাজবাড়িতে।
রামকৃষ্ণ,ভগিনী নিবেদিতা,প্রিন্স দ্বারকানাথ
ঠাকুর,মাইকেল মধুসূদন দত্ত,আচার্য প্রফুল্লচন্দ্র,বিপিন
চন্দ্র,রবীন্দ্রনাথের চরণস্পর্শে ধন্য এই শোভাবাজার রাজবাড়ি।

চতুর্থীতে এখানে দেবীর চক্ষুদান।এরপর দেবীকে তোলা হয় দুর্গামণ্ডপে।ষষ্ঠীতে হয় বেলবরণ আমন্ত্রণ ও অধিবাস।

Tourists at Shobhabazar Rajbari Durga Puja
