FAST LIFE - A Bengali short story by Palash Dey in Unicode
Bangla Font - WBRi Online Bengali Magazine exclusive.
ছোটো গল্প
গতিময় জীবন
পলাশ দে
বিজয় কুমার পেশায় কুলি।গুয়াহাটী
প্লেটফর্মে বসে মদের নেশায় একের পর এক গলা ছেড়ে রফি ও কিশরের পুরনো হিট
সোংগুলো গেয়ে যাচ্ছে।আর মাঝে মধ্যেই আবল তাবল বোকছে।কীযে সে বলে সে নিজেই
জানে না।তাকে ষ্টেশনের টি-টি,গার্ড এমন কী ষ্টেশন মাষ্টার মাঝে মধ্যেই ডেকে
বোঝান,সে তা কর্ণপাত করে না।তার সবচেয়ে বড় অভিমান,সে নেশা গ্রস্ত অবস্তায়
কবুল করে।তার অভিমান এই তার স্ত্রী নাম জয়া সে এই ষ্টেশনে
এ.সি.ডিপার্টমেন্টে ক্লার্কের কাজ করে।বিজইয়ের অভিমান সে একজন পুরূষ হয়ে সে
তার স্ত্রীর অধীনে থাকতে পারে না।তা ছারা সে যে ষ্টেশনের কুলি,তার স্ত্রী
কিনা সেই ষ্টেশনের একজন কর্মচারী।এই তার মনের বিরাট বিধুরতা।এদিকে কোনো
যাত্রীর মাল বোঝাই করার সময় সে তার স্ত্রীর পরিচয় দিয়ে নিজের বক্ষ
স্বাস্ত্য করতে এক ফোঁটাও হের-ফের করেনা।সকলে আবার বিস্মিত ভাবে বোলে
উঠে-এই কুলিটা বলে কি এর স্ত্রী কিনা এই ষ্টেশনের কেরানী। কেউই বুঝে উঠতে
পারেনি ব্যপারটা।আর নেশাগ্রস্ত এই বাতুলতার জন্য তার স্ত্রী জয়া তাকে
বাড়ীতে অনেক বার বুঝিয়েছে।কত ভালোবাসা দিয়ে তাকে এই ব্যপারে পদভ্রষ্ট
করতে চেয়েছে কিন্তু সে তার জায়গায় অটুট।মাঝে মধ্যে যখন ডিভর্সের কথা এসে
যায় তখন কিছুদিন সে কাবু করে রাখে কিন্তু এ তার উল্কা-প্রায় ন্যায়।এর
কিছুদিন যেতে না যেতে সে সমস্ত শপথের পান্ডুলিপীগুলো অতীতের কাছে জমা রেখে
সে আবার মাদক দ্রব্যে নিজেকে ডুবিয়ে ফেলে।