A Spring Evening - Bengali short story by Palash Dey in Unicode
Bangla Font - WBRi Bengali Online Magazine exclusive.
ছোটো গল্প
বসন্তের এক সন্ধ্যায়
পলাশ দে
বসন্তের এক সন্ধ্যায় পৃথিবী তখন নবান্ন
অলংকারে সাজগোজ করছে।স্নিগ্ধ বাতাস মাঝে মাঝে গান রচনা করার জন্য কোকিলের
খোঁজ করছে,তাই এত ব্যস্ত।আকাশের চাঁদের আলো জগতটাকে আলোকিত করে
তুলেছে।অপুর্ব এক সন্ধ্যা হঠাত ডায়রির মাঝ পথে এসে থমকে দারালো দেবাংশুর
কলম।যেন ভুল পথে হেঁটে ছিল।না ভুল পথে নয়,তাহলে কি? স্মৃতি... মাঝ পথে হঠাত
স্মৃতির সাথে দেখা,তাই অতীতের জমা পত্র মাঝ পথে দিয়ে গেল স্মৃতি।তাতে লেখা
আছে...সেদিন প্রাইভেট টিউশন যাওয়া হয়নিই।সৃজা আমার জন্য অপেক্ষা করছিল
বাস-ষ্টেণ্ডে দাঁড়িয়ে।আমি একটা বিশেষ কাজে সেদিন টিউশন যেতে
পারিনিই।মোবাইলে পাঁচটা মিস্কল ছিল তার সাথে একটা এসেমেস্-‘আই এম্
ওয়েটিং ফর্ ইউ’।মোবাইলে বেলেন্স না থাকায় কোনো উত্তর দিতে পারিনি।পরের
দিন কলেজে যাওয়ার পর সৃজা আমাকে লাইব্রেরীর রিডিং রূমে নিয়ে যায়।সে
বল্ল-তুমি কি পেয়েছো আমার জন্য কি তোমার মনে কোনো ফিলিংস্ নেই নাকি।
আমি কেবল দেখছি তুমি বেশ ক’দিন ধরে আমার প্রতি একটু কম নজর দিচ্ছো।কী
হয়েছে তোমার।কাল আমাদের দু’জনের ভালোবাসার তিন বছর পূর্ণ হলো।তোমাকে wish
করবো ভেবেছিলাম,তোমাকে সার্প্রাইজ দেবো বলে কত কী চিন্তা করেছিলাম,আর
তুমি...মাই ফুট্।সেদিন আমি তাকে কলেজ থেকে বাইরে একটি খোলা জাগায় নিয়ে
গেলাম,প্রকৃ্তির দৃশ্য সেদিন হয়তো সৃজার জন্য পৃথিবীর আর্ট গেলারিতে টাঙানো
ছিল না।ঝিরি-ঝিরি বৃষ্টি পরছিলো।শীতল বাতাস সেদিন রোমান্টিকের সাথে কথা
বলেনিই।কিন্তু আমাকে বলতে হয়েছিলো সৃজার সাথে।দেখতে ভারী সুন্দর ছিল
সে।আমরা দুজনেই ফিলোসফিতে অনার্স নিয়ে বি.এ. ফাইনাল পড়ছিলাম।যদিও সে বাড়ীর
এক মেয়ে অহংকার একটু ছিল,কিন্তু তা আমার প্রতি নয়।আমি সৃজাকে বলেছিলাম সৃজা
তুমি কী আমায় ভুলে যেতে পার না।আমার ভালোবাসা তোমার মূল্যবান সময় কে সময়
দিয়ে উঠতে পারায় অক্ষম।আমি চেয়েছিলাম তোমার সাথে অনেকটা সময় কাটানোর
জন্য।কিন্তু পেরে উঠতে পারছিনা।কেন?তা আমি নিজেও জানি না।একটা মানুষ তার
মনের কথা সে তার কাছের মানুষকে বোলে তার বুক হাল্কা করে।আর আমি এক হতভাগা
যা তোমাকে পেয়ে বুকের মধ্যে আরও বেশী করে বোঝা জমা করছি।সৃজা বোলে
উঠলো কীসের বোঝা?তুমি আমাকে নিয়ে কী এমন সমস্যায় পরেছো,যে দিন-দিন তুমি
কষ্ট পাচ্ছো।আমি তো কিছু বুঝে উঠতে পারছি না।আর তাছাড়া আমাদের মধ্যে
এতদিনের রিলেশনে তুমি এখন কিসের এমন ডিপ্রেশানে আছো আমি তো কিছুই বুঝছি
না।তুমি আমাকে পরিষ্কার করে বলো,কি হয়েছে তোমার,তুমি কেনো আজকে হঠাত এমন
কথা বলছো।তোমার কথা শুনে আমার মনের ভিতর যেন কেমন করছে দেবাংশু।তুমি আসলে
কী বলতে চাও শুনি।